কক্সবাজার

কেন্দ্র নিয়ে অনিশ্চয়তায় ঘুমধুমের এসএসসি পরীক্ষার্থীরা

মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, যেখানে বিদ্যালয়ের নাম লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। হাতে সময় আর মাত্র ৪ দিন। কিন্তু গতবারের মত এবারও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্র নিয়ে রয়েছে অনিশ্চয়তায়।

ঘুমধুমবাসী জানায়, সীমান্তবাসীর গত সপ্তাহ কেটেছে, গোলাগুলি, বোমা, মর্টার শেলের বিকট আওয়াজ আতঙ্কে। গোলাগুলি কিছুটা কমলেও গত তিনদিন ধরে সীমান্তে একের পর এক মিলছে অবিস্ফোরিত মর্টার শেল। এনিয়ে আতঙ্কগ্রস্ত এএসএসসি পরীক্ষার্থীসহ সীমান্তবাসী।

শিক্ষার্থীরা বলছে, গুলির শব্দের কারণে কোনোভাবেই লেখাপড়ায় মনোযোগ দেওয়া যায় না। আতঙ্কে তারা নিজেরাই বাড়িতে থাকতে পারে না, পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও বিদ্যালয়গুলোতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্যদেরকে ধুমধুম উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে, ফলে কোচিং ও ক্লাস বন্ধ রয়েছে।

তারা জানায়, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হতো ঘুমধুম উচ্চবিদ্যালয়। গত বছরও সীমান্তের পরিস্থিতি খারাপ হওয়ায়  শেষ মুহূর্তে এসএসসি পরিক্ষা নেওয়া হয়েছিল কুতুপালং উচ্চবিদ্যালয়ে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে এসএসসি পরিক্ষার্থীদের কেন্দ্র সরিয়ে নেওয়া হবে। তবে এবার কুতুপালং নয়, অন্য বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের কেন্দ্র সরিয়ে নেওয়া হবে।

বিষয়:ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত উত্তেজনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…