প্রবাস সংবাদ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে আগাম আয়োজন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীত পরিবেশন করছে দল।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেভিসে আগাম অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংগঠন হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স (এইচবিবি) এই আয়োজন করে। এইচবিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার জন্য কাজ করছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. শেখ সেলিম এইচবিবির লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে কীভাবে সংগঠনকে আরও এগিয়ে নেয়া যায় তার রূপরেখা উপস্থাপন করেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অধিবাসীদের অংশগ্রহণে স্বাধীনতার মাসের আয়োজনে ছিল, স্বাধীনতা মেলা, দেশি খাবারের স্টল, স্থানীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এইচবিবি-র মাধ্যমে বাংলাদেশে দু্ঃস্থ মানুষের সহায়তার জন্য ছিলো “মুক্তহাত” এর আয়োজন। অনুষ্ঠানে সংগৃহীত অর্থের প্রায় ৯০ শতাংশ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য হ্রাস বিষয়ক প্রকল্পে ব্যয় করা হবে।

বিষয়:উদযাপন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…