চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার মঞ্চে দীর্ঘ বক্তব্যের ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৫
বিনোদন
A A
অস্কার পুরস্কার গ্রহণের সময় বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। আগেরবার কালজয়ী ছবি ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য, আর এবার পেলেন ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য। দুটিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবি!

তবে পুরস্কার প্রাপ্তির জন্য নয়, অস্কার মঞ্চে ঠাঁই দাঁড়িয়ে শুধু কথা বলেই অন্যরকম এক ইতিহাস গড়লেন ব্রডি! অস্কার হাতে সেই মঞ্চে ব্রডি ৫ মিনিট ৪০ সেকেন্ডব্যাপী বক্তব্য দেন। যা অস্কার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বক্তব্য!

এরআগে অস্কারের ইতিহাসে সবচেয়ে লম্বা বক্তব্যের রেকর্ড ছিলো গ্রিয়ার গারসনের। ১৯৪৩ সালে তিনি অস্কারের মঞ্চে ৫ মিনিট ৩০ সেকেন্ড বক্তব্য দেন। এবার তাকে টপকালেন ব্রডি! যদিও তার জন্য নির্ধারিত সময় ছিলো মাত্র ৪৫ সেকেন্ড!

Banglabid

এমন নয় যে, ব্রডি জানতেন না যে তার জন্য ৪৫-সেকেন্ড সময় নির্ধারিত! তবে, তিনি বক্তব্যের শুরুতেই অনুরোধ করেন যেন তার বক্তব্যের সময় র‍্যাপ মিউজিকের কাউন্টডাউন বন্ধ রাখা হয়!

বক্তব্যের শুরুতে ব্রডি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর একজন অভিনেতার ক্যারিয়া প্রসঙ্গে কথা বলেন তিনি। ব্রডি বলেন,“অভিনয় খুবই নাজুক একটি পেশা, যা দেখতে হয়তো ঝলমলে মনে হয়, তবে বাস্তবতা ভীষণ কঠিন। ক্যারিয়ারে যে পর্যায়ে থাকুন না কেন, এক মুহূর্তে সবকিছু হারিয়ে যেতে পারে। আজকের রাতটি আমার জন্য বিশেষ, কারণ এটি আমাকে সেই অনিশ্চয়তার কথা মনে করিয়ে দেয় এবং আমাকে কৃতজ্ঞ হতে শেখায় যে আমি এখনো আমার ভালোবাসার কাজটি করতে পারছি।”

এসময় ব্রডি বলেন,“এই পুরস্কার জয় মানেই ক্যারিয়ারের শিখরে পৌঁছানো নয়, বরং এটি নতুন করে শুরু করার সুযোগ। আমি আশা করি আগামী ২০ বছর ধরে এমন গুরুত্বপূর্ণ, অর্থবহ এবং প্রাসঙ্গিক চরিত্রে কাজ করতে পারব, যা আমাকে এই সম্মানের যোগ্য প্রমাণ করবে।”

Reneta

অনুপ্রেরণামূলক কথাগুলো দিয়ে ব্রডি তার বক্তব্য শেষ করেন। বলেন —“ঠিক আছে, এবার বিদায় নিচ্ছি। আমি তোমাদের ভালোবাসি, আমি তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ। আসুন আমরা ন্যায়ের জন্য লড়াই করি, হাসি ধরে রাখি, একে অপরকে ভালোবাসি, একসঙ্গে বাঁচি। ধন্যবাদ।”

ব্র্যাডি করবেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’ একটি পিরিয়ড ড্রামা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্রডি। যেখানে একটি হাঙ্গেরীয় ইহুদি স্থপতির গল্প বলা হয়েছে, যিনি হলোকাস্ট থেকে পালিয়ে আমেরিকায় আশ্রয় নেন। সেখানে তিনি এক ধনী ব্যক্তির সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক তৈরি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কার ২০২৫অ্যাড্রিয়েন ব্রডিইহুদিদ্য ব্রুটালিস্টব্রডিলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব ধরনের নাগরিক সেবা একসাথে দেয়ার চিন্তা করছে সরকার: সিইসি

পরবর্তী

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

পরবর্তী
অধ্যাপক সি আর আবরার এর ছবি, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষে সিএনজি চালক নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT