আন্তর্জাতিক

‘হারাম আল-শরিফ’ নিয়ে ইউনেস্কো’র ওপর ক্ষিপ্ত ইসরাইল

‘হারাম আল-শরিফ’ নিয়ে ইউনেস্কো’র ওপর ক্ষিপ্ত ইসরাইল

খসড়া প্রস্তাবনায় জেরুজালেমে আল আকসা মসজিদ সংলগ্ন সোনালি গম্বুজের স্থাপনাকে ‘হারাম আল-শরিফ’ নামে অনুমোদন করায় ইউনেস্কো’র সঙ্গে সম্পর্ক সাময়িক স্থগিত করেছে ইসরাইল।

জেরুজালেমের ওই স্থাপনাটি ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। তাই জাতি সংঘের সাংস্কৃতিক সংস্থাটির জেরুজালেম সংশ্লিষ্ট খসড়ায় শুধু ইসলামিক নামটি ব্যবহার করায় বেজায় চটেছে নিয়ন্ত্রণকারী ইসরাইলি কর্তৃপক্ষ।

ইসরাইলের শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র সমালোচনা করে বলেন,‘ ইউনেস্কো’র এই খসড়ায় ইতিহাসকে অস্বীকার করে সন্ত্রাসকে অনুপ্রেরণা দেয়া হয়েছে’।

জেরুজালেম ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের কাছে পবিত্র স্থান। ইউনেস্কো’র কাছে জেরুজালেমের পবিত্র স্থাপনাগুলো নিয়ে ৭টি আরব রাষ্ট্রের খসড়া প্রস্তাবে ইসলামিক নামকরণের পাশাপাশি এসব স্থাপনায় ইসরাইলি দখলদারিত্বেরও সমালোচনা করা হয়।

বিষয়:ইসরাইল ইহুদি জেরুজালেম মুসলিম হারাম আল-শরিফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…