চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আইনি জটিলতার মুখে প্রভাসের ‘আদিপুরুষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

আইনি ঝামেলা যেন পিছুই ছাড়ছে না প্রভাসের আসন্ন ছবি ‘আদিপুরুষ’র। কদিন আগেই প্রকাশ পেয়েছিল প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টার। যেটি মন জয় করতে পারেনি ভক্তদের।

এবার সেই পোস্টারকে কেন্দ্র করেই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগকে কেন্দ্র করে মুম্বাই আদালতে মামলা দায়ের করা হয়েছে ছবির পরিচালক ওম রাউতের বিরুদ্ধে।

মূলত প্রকাশ্যে আসা নতুন পোস্টারে রামচন্দ্রের দুই পাশে ভাই লক্ষণ ও স্ত্রী সীতা। একই সঙ্গে রামচন্দ্রের পায়ের কাছে বসে হনুমান। ওম রাউত পরিচালিত ছবিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা অভিনেতা প্রভাস, সীতার চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এবং লক্ষণের চরিত্রে দেখা যেতে চলেছে ‘পেয়ার কা পঞ্চনামা’ খ্যাত অভিনেতা সানি সিংহকে। ছবিটিতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা সাইফ আলী খান। তবে ছবির নতুন পোস্টারে নেই রাবণ।

গত বছর ‘আদিপুরুষ’-এর টিজার মুক্তির পর পরই রাবণের চরিত্রে সাইফ আলী খানের পোশাক ও সজ্জা নিয়েই তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। সে কারণেই হয়ত সচেতন ভাবেই পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে রাবণকে। কিন্ত তা সত্ত্বেও আইনি জটিলতার সম্মুখীন হতে হল ‘আদিপুরুষ’কে।

জনৈক সঞ্জয় দীননাথ তিওয়ারির অভিযোগ, ‘আদিপুরুষ’-এর পোস্টারের ছবিতে রাম বা লক্ষণ, কারও অঙ্গে পৈতে নেই। হিন্দু ধর্মে পৈতের গুরুত্ব অপরিসীম, এই মর্মে অভিযোগ জানান সঞ্জয়। শুধু তাই নয়, নিজেকে সনাতনী হিন্দুধর্মী বলে দাবি করা সঞ্জয়ের অভিযোগ, ‘আদিপুরুষ’-এর পোস্টারে সীতার কপালে নাকি সিঁদুর পর্যন্ত নেই। এ রকম একাধিক অভিযোগ নিয়ে আইনজীবী আশিস রাই ও পঙ্কজ মিশ্রের মাধ্যমে মুম্বাই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

এর আগেই রাবণের চরিত্রে সাইফ আলী খানের বেশভূষা নিয়ে আপত্তি জানিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে। আইনি জটিলতার জেরে পিছাতে হয়েছিল ‘আদিপুরুষ’ মুক্তির তারিখও। কিন্তু সেই জটিলতা কাটিয়ে নতুন উদ্যমে ছবি মুক্তির দিকে পা বাড়িয়েছিলেন নির্মাতারা। কিন্তু তারপরেও ধাক্কার মুখে পড়তে হলো ছবিটিকে।

Reneta

সূত্র: নিউজ ১৮

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি জটিলতাআদিপুরুষপ্রভাসবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT