বিনোদন

হু হু করে কমছে ‘আদিপুরুষ’র আয়, বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা!

বৈজ্ঞানিক ও ঐতিহাসিক চরিত্রের দৃশ্য, মহাকাব্যিক লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাচীন ভারতের মহাকাব্যিক গল্পের দৃশ্য, চরিত্ররা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘আদিপুরুষ’-এর বক্সঅফিস মুখ থুবড়ে পড়েছে। সোমবার ছবিটির আয় হয়েছিল ২০ কোটি রুপি। মঙ্গলবার সেটি আরও কমে সর্বসাকুল্যে আয় হয়েছে ১০.৮ কোটি রুপি।

‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়ে চলছে বিতর্ক। সামাজিক মাধ্যমে ছবিটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। বিতর্কের কারণে হু হু করে কমছে ছবির আয়।

সমালোচনার মুখে পড়ে সংলাপ লেখক মনোজ মুনতাশির রবিবার বলেছেন, ‘ছবির কিছু সংলাপ বদলানো হবে এক সপ্তাহের মধ্যে’। কিন্তু ততদিন ছবিটি হলে থাকে কিনা তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। আদিপুরুষ ছবির প্রদর্শনী বন্ধের দাবি তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন।

পরিবেশক-প্রদর্শক অক্ষয় রাঠি পিটিআইয়ে দেয়া সাক্ষাতকারে রবিবার বলেছেন, ‘আদিপুরুষ’-এর ব্যবসা ৬৫ শতাংশ কমে গেছে। ছবিটি দর্শকের ভালো লাগেনি বলেই এই পতন। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন তিনি।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি। অপরদিকে লক্ষণের ভূমিকায় আছেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

বিষয়:আদিপুরুষ প্রভাস বক্স অফিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…