বিনোদন

মুক্তির মাত্র চার দিনেই ‘আদিপুরুষ’র ব্যবসায় ধ্বস!

প্রাচীন ভারতীয় যুদ্ধের দৃশ্যের সঙ্গে একজন মহাকাব্যিক চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাব্যিক চরিত্রের একটি ছবি যেখানে তিনি তীর ধনুক হাতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, পটভূমিতে বজ্রপাতের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরুটা দারুণ ছিল ‘আদিপুরুষ’-এর। ভক্তদের উন্মাদনা ছিল, অগ্রিম টিকেটও সব বিক্রি হয়ে গেছে। কিন্তু মাত্র চার দিনেই বক্স অফিসে ধ্বস নামলো। সোমবার মাত্র ২০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

মুক্তির প্রথম দিন শুক্রবার ছবিটি আয় করেছে ৮৬ কোটি, শনিবার ৬৫ কোটি এবং রবিবার ৬৯ কোটি রুপি আয় করেছে ছবিটি। কিন্তু সোমবার ছবির আয় হয় মাত্র ২০ কোটি রুপি।

‘আদিপুরুষ’ ভারতে আয় করেছে ২২০ কোটি রুপি। বিশ্বজুড়ে ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৩৪০ কোটি রুপি।

ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ সোমবারের বক্স অফিস ধ্বসের বিষয়টি জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ‘নেতিবাচক শব্দগুলোর প্রভাব খেলা দেখাচ্ছে। শক্তিশালী ওপেনিং উইকেন্ডের পরে আদিপুরুষ সোমবার ভেঙ্গে পড়েছে।’ ছবিটিতে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। এসবের প্রভাব পড়েছে ছবির ব্যবসায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি। অপরদিকে লক্ষণের ভূমিকায় আছেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

বিষয়:আদিপুরুষ প্রভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…