চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মস্কোজয়ী ‘আদিম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৮, মে ২০২৩
বিনোদন
A A

অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে যুবরাজ শামীম পরিচালিত মস্কোজয়ী চলচ্চিত্র ‘আদিম’। নির্মাতা জানিয়েছেন, আসছে ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত করেছেন। এরইমধ্যে নারায়ণগঞ্জের সিনেস্কোপে ছবিটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

সিনেমার প্রচারণা নিয়ে চ্যানেল আই অনলাইনকে যুবরাজ শামীম বলেন, ‘আদিম’ গণঅর্থায়নের ছবি। বহু মানুষের অর্থ সহায়তায় সিনেমাটি নির্মাণ করেছি। গেল বছর মস্কোর মতো চলচ্চিত্র উৎসবে সমালোচকদের প্রশংসা পেয়েছে, পুরস্কৃতও হয়েছে। এরপর আরও কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। এই সিনেমা নিয়ে এতো এতো মানুষের ভালোবাসা পাব, এটাতো কখনও ভাবিনি। এভাবেই সিনেমাটির খবর মানুষ জেনেছেন। আমার বিশ্বাস, সিনেমাটি দেখার পর এক দর্শক আরেক দর্শকের কানে ‘আদিম’ এর খবর পৌঁছে দিবেন।

“তবে হ্যাঁ, আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি ‘আদিম’ এর প্রচারণা করতে। ভার্চুয়াল মাধ্যমকেই বেশি গুরুত্ব দিচ্ছি। পোস্টার ছাপানো ব্যয়সাপেক্ষ, যেহেতু স্পন্সর পাইনি- তাই এটা না করে শহরের বিভিন্ন জায়গায় আমাদের টিম ছবিটির প্রচারে চিকা মারছে। আমি মনে করি, প্রত্যেকটা সীমাবদ্ধতা থেকে একটা নতুন পথ তৈরী হয়।”- বলছিলেন যুবরাজ শামীম।

কতো হলে মুক্তি পাচ্ছে, এ নিয়ে এখনও নিশ্চিত নন এই তরুণ নির্মাতা। তবে কৃতজ্ঞতা জানালেন নারায়ণগঞ্জের সিনেস্কোপ কর্তৃপক্ষের কাছে। কারণ, ‘আদিম’ মুক্তি সামনে রেখে ইতোমধ্যে নিজ উদ্যোগে তারা সিনেমাটির প্রচারণা শুরু করেছেন। শুধু তাই নয়, অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। যুবরাজ বলেন,‘আদিম’ এর জার্নি সম্পর্কে যারা অবগত আছেন, তাদের আন্তরিকতায় আমি আবেগাপ্লুত হয়ে পড়ি।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিমপোস্টারযুবরাজ শামীমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT