চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে প্রশংসিত ‘আদিম’, মুক্তি কবে জানালেন নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে মস্কোজয়ী সিনেমা ‘আদিম’। শুধু ভিনদেশের উৎসবে নয়, যুবরাজ শামীম পরিচালিত এই সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেন্সর বোর্ডের সদস্যরাও।

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের একাধিক সদস্য চ্যানেল আই অনলাইনকে ‘আদিম’ এর প্রদর্শনী নিয়ে জানিয়েছেন। তারা ‘আদিম’কে বলছেন ছক ভাঙা সিনেমা। কেউ বলছেন, প্রচলিত ধারার বাইরে সিনেমা ‘আদিম’। এই ধরনের সিনেমা নিকট অতীতে তৈরি হয়নি।

অপেশাদার অভিনয়শিল্পীদের দিয়ে যে দারুণ অভিনয় ‘আদিম’ এ ফুটিয়ে তোলা হয়েছে, এরজন্য নির্মাতাকেও সাধুবাদ জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে যুবরাজ শামীমের হাতে ‘আদিম’ এর সেন্সর সার্টিফিকেট তুলে দেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ। তবে যুবরাজ জানিয়েছেন, সিনেমাটি ৬ ডিসেম্বর আনকাট সেন্সর পেয়েছে।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর থেকে ‘আদিম’  নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে। প্রায় সময়ই নির্মাতাকে শুনতে হয়, দেশে মুক্তি কবে? এই প্রশ্নে যুবরাজ চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামি  ফেব্রুয়ারির শেষ দিকে ‘আদিম’ মুক্তির প্রাথমিক পরিকল্পনা ছিলো। পরিবেশক সমিতিতে ইতোমধ্যে ‘আদিম’ এর মুক্তির তারিখে পেতে আবেদন করা হয়েছে। বাকিটা দেখা যাক।

চলতি মাসের ৭ তারিখে ‘আদিম’ এর নির্মাণ নিয়ে বিশ্বের সবচেয়ে পুরনো ফিল্ম স্কুল রাশিয়ান স্টেট ইউনিভার্সিটি অব সিনেমাটোগ্রাফি (ভিজিআইকে)-তে কথা বলেছেন যুবরাজ শামীম। এরআগে সিনেমাটি প্রদর্শীত হয়েছে ইতালি ও আমেরিকার দুটি চলচ্চিত্র উৎসবে।

Reneta

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিমদুলালযুবরাজ শামীমরবিবারলিড বিনোদনসাদেকসিনেমাসেন্সরসোহাগী
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT