চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ
A A

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চট্টগ্রাম থেকে আটক করে তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাতে মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, মশিউরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে। কোনটাতে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

ডিবি সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনসংশ্লিষ্ট একাধিক মামলায় মশিউরকে গ্রেপ্তার দেখানো হবে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করবে ডিবি।

Reneta

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট আরও ২৮ জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

ডিবি কর্মকর্তা হিসেবে মশিউর ২০১৩ সালে তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক দেয়া হয়েছিল তাকে। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ’ দেয়া হয়েছে। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তারডিবি পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT