জনপদ

পুলিশের এডিসি খন্দকার লাবণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কয়েক ঘণ্টা ব্যবধানে তার সাবেক দেহরক্ষীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়

বাংলাদেশি নারী হাসিমুখে বসে, সবুজ প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতি পরিবেশে হাসিমুখে বসে থাকা বাংলাদেশি নারী, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাগুরার শ্রীপুর থেকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার লাবণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা ব্যবধানে তার সাবেক দেহরক্ষী কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় জেলা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে।

এই দুই ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কিনা- তা বলতে পারেনি পুলিশ। তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা আত্মহত্যা করেছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরল হাসান বলেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন মাহমুদুল হাসান। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা গিয়েছিলেন বলে জানান পুলিশ সুপার।

শ্রীপুরের সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার খন্দকার লাবণী। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

কনস্টবেল মাহমুদুল খুলনায় চাকরি করার সময় লাবণী আক্তারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলেও সূত্র জানিয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:আত্মহত্যা এডিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…