অর্থনীতি

রাশিয়ান ব্যাংকের ঋণ শেয়ারে লাগিয়েছে গৌতম আদানির ভাই

একজন ব্যক্তি বিশাল হাতের উপর দাঁড়িয়ে আছেন, কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি বিশাল হাতের উপর দাঁড়িয়ে আছেন, এটি একটি কালো-সাদা ছবি যা দৃশ্যের গুরুত্ব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

আদানি গ্রুপ নিয়ে আরেকবার আলোচনায় মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ। এবারের আলোচনার লক্ষ্য গৌতম আদানির বড় ভাই বিনোদ আদানি। বিনোদ আদানি রাশিয়ান ব্যাংক থেকে ২৪০ মিলিয়ন ডলার ঋণ করে আদানি গ্রুপের শেয়ারে লাগিয়েছে।

যুক্তরাষ্ট্রের ফোবর্স ম্যাগাজিনে বিনোদ আদানিকে নিয়ে প্রমাণসহ একটি আর্টিকেল প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, বিনোদ আদানির মালিকানাধীন সিঙ্গাপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠান রাশিয়ান ব্যাংক থেকে ২৪০ মিলিয়ন ডলারের ঋণ নিয়েছে, যা আদানি গ্রুপের প্রমোটারের শেয়ারের প্রতিশ্রুতি দিয়েছে৷ ভারতীয় স্টক এক্সচেঞ্জের কাছে যার কোনো তথ্য উল্লেখ করা নেই।

শনিবার বিজনেস টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, হিন্ডেনবার্গের করা জানুয়ারি রিপোর্টের পর থেকে আদানি গ্রুপের সাতটি তালিকাভুক্ত সংস্থার বাজার মূল্য প্রায় ১২৫ বিলিয়ন ডলার কমেছে।

বিনোদ আদানি, আদানি গ্রুপের সাথে সম্পর্কযুক্ত সাগরমুখী কোম্পানিগুলোর একটি। যেগুলো বৈশ্বিক ওয়েবের কেন্দ্রবিন্দুতে রয়েছেন৷ বিনোদ আদানি দুবাইতে অবস্থিত, সেখানে সিঙ্গাপুর ও জাকার্তায় ব্যবসায়িক লেনদেন পরিচালনা করেন।

হুরুন ইন্ডিয়ার প্রকাশিত তালিকা অনুযায়ী, বিনোদ আদানি বিশ্বের সবচেয়ে ধনী অনাবাসী ভারতীয়।

বিষয়:আদানি গ্রুপ গৌতম আদানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…