চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য ব্যবস্থাপনায় নোংরা পরিবেশ: আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ৩১, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গায় ‘নোংরা পরিবেশ’ থাকায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোববার ওই হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানার এ আদেশ দেয়।

এদিন বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালায় সিটি করপোরেশনের তিন সদস্যের দল।
এক প্রেস ব্রিফিংয়ে ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এই হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম দেখা গেছে। অস্বাস্থ্যকর পরিবেশ এবং লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া গেছে।

সে কারণে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

আমিনুল ইসলাম বলেন, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে মিটার পাওয়া যায়নি। শুধুমাত্র চেম্বারগুলোতে মিটার ছিল। হাসপাতালের কিছু জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। একটি জায়গায় বিস্কুট বা খাবার জাতীয় পণ্যের লেবেলিং খারাপ ছিল এবং জায়গাটি নোংরা ছিল।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে এই ত্রুটিগুলো দ্রুত সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালককেও বিষয়টি জানানো হয়েছে।

Reneta

হাসপাতালের পরিবেশ দেখতে আগে কেন পরিদর্শন করা হয়নি জানতে চাইলে ম্যাজিস্ট্রেট বলেন, সিটি করপোরেশনের পর্যাপ্ত জনবল না থাকায় সেটি করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এসব বিষয় আরও ভালোভাবে দেখা হবে।

ঈদুল আজহার আগের দিন বুধবার ভোরের দিকে আদ-দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়। ওই ঘটনায় দেশব্যাপী ‘গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের’ সৃষ্টি হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল শনিবার হাসপাতাল ঘুরে দেখার পর সাংবাদিকদের বলেন, ভবনের উপরের একটি তলায় ‘রুটির কারখানার’ সন্ধান পাওয়া গেছে।

সেখানে ইলেকট্রিক ওভেনের মাধ্যমে রুটি তৈরি হত। তবে এখানে কোনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাওয়া যায়নি। এই কারখানা থেকে এমন কিছু গ্যাস তৈরি হতে পারে কিনা, যেটা শিশুদের সহ্য ক্ষমতার বাইরে, সেটি দেখা হবে। এটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে আগামীকাল হাসপাতালে আবার বিশেষজ্ঞ দল আসবে।

হাসপাতালের উপরে বেকারি থাকার বিষয়ে প্রশ্ন করলে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা বেকারিটি বন্ধ পেয়েছি। হাসপাতালের ভবন থেকেই আমরা বেকারির ভিতরে প্রবেশ করেছি। একই ভবনে আমরা এটি দেখতে পেয়েছি।

অভিযানে ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ।

তারা হাসপাতালে প্রবেশের সময় সেখানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এক পর্যায়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ শিশুর মৃত্যুআদ দ্বীন হাসপাতালজরিমানানোংরা পরিবেশবেকারি সন্ধানসিটি করপোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT