চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হয়ে যাচ্ছে শিল্পা শেঠির সেই বিলাসবহুল রেস্তোরাঁ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

সময়টা মোটেই ভাল যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। সম্প্রতি তাদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। যার ফলে বিপাকে পড়েছে এই তারকা দম্পতি। তার মাঝেই এবার শিল্পা ঘোষণা করলেন, বান্দ্রায় তার রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ‘বাস্টিয়েন’ বন্ধ করে দেওয়ার খবর দেন শিল্পা। তিনি লেখেন, “এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়ান বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তোরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তোরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তোরাঁ। এ বার তাকে বিদায় জানানোর পালা।”

শিল্পার এই পোস্টে আবেগপ্রবণ মুম্বাইবাসী। অভিনেত্রী আরও জানান, শেষ বারের জন্য এই রেস্তোরাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। এই অনুষ্ঠানে রেস্তোরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত। স্মৃতি রোমন্থন করতে আর শেষ বারের জন্য এই রেস্তোরাঁকে উদ্‌যাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই রেস্তোরাঁর মালিকানা শিল্পা ও রাজ দু’জনের কাছেই রয়েছে। ২০১৬ সালে তৈরি হয়েছিল রেস্তোরাঁটি। সামুদ্রিক খাবারের জন্য এই রেস্তোরাঁ বিশেষ ভাবে প্রশংসিত ছিল। গত বছর এই রেস্তোরাঁতেই বসেছিল সোনাক্ষী সিন্‌হা ও জাহির ইকবালের প্রীতিভোজের আসর। –টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘বাস্টিয়েন’বন্ধ হয়ে যাচ্ছেরাজ কুন্দ্রারেস্তোরাঁশিল্পা শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় সীমান্তে পুশ-ইনের ১০টি চেষ্টা রুখে দেওয়া হয়েছে: বিজিবি

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ৪, ২০২৬

২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

জুন ৪, ২০২৬
মমতা ব্যানার্জী ছবি: সংগৃহীত

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT