বিনোদন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে পদ পেলেন নায়িকা মাহি

মাহিয়া মাহি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহিয়া মাহি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে. Channel i News – চ্যানেল আই নিউজ

সময়ের আলোচিত নায়িকাদের একজন মাহিয়া মাহি। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। প্রথমবার তিনি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন রাজনৈতিক সংগঠনের সাথে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে মাহি জানান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে দুটি খবর শেয়ার করেন মাহি। জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক প্যাডে মাহিকে দায়িত্ব দেয়ার বিষয়টি জানানো হয়।

যার একটিতে লেখা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব হয়েছে। অন্য প্যাডে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি। স্বামী রকিব সরকার তার জন্য জমকালো বার্থডে পার্টির আয়োজন করেন। যা নিজের ফেসবুক পেজে লাইভও করেন। বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে। যা পেয়ে আপ্লুত নায়িকা।

বিষয়:অভিনয় জোট নায়িকা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মাহিয়া মাহি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…