চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২২, জুন ২০২৪
বিনোদন
A A
বিবাহের অনুষ্ঠানে নবদম্পতি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুক্রবার (২১ জুন) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই অভিনেত্রীর স্বামীর নাম আজমান নাসির, পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

চমক তার বিয়ের আয়োজন সেরেছেন মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে স্টোরিসহ বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন চমক। স্টোরির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

ওই ছবিতে দেখা যায়, লাল রঙের একটি শাড়ি পরেছেন চমক। সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না ও হালকা মেকআপেই বউ সেজেছেন তিনি। অন্যদিকে অভিনেত্রীর স্বামী পরেছেন সাদা রঙের শেরওয়ানি।

আরেকটি পোস্টে এই অভিনেত্রী জানিয়েছেন, তার বিয়ের দেনমোহর ছিল মাত্র ৯ টাকা। টাকার অঙ্কটা রাখার কারণ হিসেবে অভিনেত্রী বলেছেন, ৯ আমার জন্য লাকি একটা নম্বর। যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই, তাই আমরা এটা (দেনমোহর) ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা দুজনেই বিশ্বাস করি, একটা সুখী বিবাহিত জীবনের জন্য টাকা কখনই চিন্তার বিষয় হতে পারে না। আমরা বিশ্বাস করি ভালোবাসাই আমাদের একত্রে রাখবে।

নববধূর সুন্দর সাজে বিবাহের অনুষ্ঠানে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘গার্লস স্কোয়াড’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘হায়দার’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯ টাকা দেনমোহরঅভিনেত্রীচমকটাকাদেনমোহরনাটকরুকাইয়া জাহান চমকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচআর সামিটে বিশেষজ্ঞরা: শিল্পখাত-উচ্চশিক্ষার সমন্বয় ছাড়া দক্ষ জনশক্তি সম্ভব নয়

আগস্ট ১, ২০২৬

পাঠকের হাতে ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

আগস্ট ১, ২০২৬

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT