বিনোদন

যে অভিযোগ নিয়ে থানায় চিত্রনায়িকা বুবলী

চিত্রনায়িকা বুবলী সংবাদ সম্মেলনে উপস্থিত, মিডিয়া ও পুলিশ সদস্যদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা বুবলী একটি অনুষ্ঠানে উপস্থিত, তিনি একটি সুন্দর পোশাক পরেছেন এবং মিডিয়া ও পুলিশ সদস্যদের সঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে সরব চিত্রনায়িকা শবনম বুবলী। এসব বিষয়ে এবার তিনি আইনী পথে হাঁটতে চলেছেন। এরইমধ্যে কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় গিয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন বসগিরি খ্যাত এই নায়িকা।

গত মাসেই রাজধানীর ভাটারা থানায় বুবলী জিডি করেছেন বলে জানা যায়। চ্যানেল আই অনলাইনকে এ বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

বৃহস্পতিবার দুপুরে এই পুলিশ কর্মকর্তা জানান, কিছু অভিযোগ জানিয়ে বুবলী একটি সাধারণ ডায়েরি করেছেন। খুব শিগগির আমরা এ বিষয়ে পদক্ষেপ নিবো।

পুলিশ সূত্রে জানা যায়, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশ’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় আছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম।

জিডি বিষয়ে চিত্রনায়িকা বুবলীর ভাষ্য, বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডাইরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।

বিষয়:অভিনয় জিডি থানা নায়িকা পুলিশ বুবলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…