বিনোদন

রাহুল গান্ধীর পদযাত্রায় স্বরা ভাস্কর

ভারত জোড়ো যাত্রা মিছিলের ছবি, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত জোড়ো যাত্রা মিছিলের ছবি, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে, বিভিন্ন প্ল্যাকার্ড ও পতাকা হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুম্বইয়ে রাহুল গান্ধীর পদযাত্রায় যোগ দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। রবিবার সকালে কংগ্রেস নেতার সঙ্গে পদযাত্রায় হাঁটতে দেখা যায় তাকে।

কংগ্রেসের তরফ থেকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে রাহুল গান্ধীর পাশে হাঁটতে দেখা গিয়েছে মুম্বাইয়ে।

এই পদযাত্রায় দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকেও। পদযাত্রায় উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীও।

১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। রবিবার তা শেষ হবে মুম্বাইয়ে।

রবিবার সকালে দক্ষিণ মুম্বাইয়ে মহাত্মা গান্ধীর বাড়ি মণিভবন থেকে শুরু হয় রাহুল গান্ধীর জন ন্যায় যাত্রা। এই যাত্রা শেষ হবে ক্রান্তি ময়দানে।

সূত্র: এনডিটিভি

বিষয়:রাহুল গান্ধী স্বরা ভাস্কর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…