চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২০, মে ২০২৬
বিনোদন
A A

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বদলে গেছে সবকিছু। এর মধ্যেই প্রাণনাশের হুমকি পেলেন বিদায়ী বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। নেপথ্যে কি কোনও রাজনৈতিক কারণ?

যদিও এজন্য সোহম এমন দাবি নাকচ করেছেন। জানিয়েছেন, রাজনৈতিক কারণে এই হুমকি নয়, বরং তার পেশা অভিনয়ের কারণেই এই হুমকি পেয়েছেন তিনি।

২০১৮ সালে একটি বাংলা ছবিতে অভিনয় করার কথা ছিল সোহমের। পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী। প্রযোজনার দায়িত্বে ছিলেন তরুণ দাস। এই ছবিতে অভিনয় করার জন্য নিয়মমাফিক ১৫ লক্ষ টাকা অগ্রিমও দেওয়া হয়েছিল সোহমকে। তবে সোহমের দাবি, পরে হঠাৎই পরিচালক মহুয়া তাকে জানান, প্রযোজকের ব্যবহারে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তাই পরিচালক ছবি থেকে সরে যাচ্ছেন।

সোহম ছবিটি করার জন্য প্রথম থেকেই প্রস্তুত ছিলেন। কিন্তু এই প্রযোজক আগে কখনওই সরাসরি সোহমকে ফোন করেননি, দেখাও করেননি। বরাবরই তাঁর টিমের মাধ্যমে কথা হয়েছিল। এর পর গত ৮ বছর ধরে ছবিটি নিয়ে নাড়াচাড়া হয়নি।

কয়েকদিন আগে প্রযোজকের তরফ থেকে ফোন করা হয় সোহমকে, অগ্রিম ১৫ লাখ টাকা ফেরত নেওয়ার জন্য। কিন্তু সোহম প্রযোজককে স্পষ্ট জানিয়েছেন, ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী, অগ্রিম টাকা এ ক্ষেত্রে ফেরত দেওয়ার কোনও নিয়ম নেই। কারণ, প্রযোজকই ছবিটি তৈরি করছেন না।

অন্য দিকে, প্রযোজকের তরফ থেকে অভিযোগ ছিল, সোহমের কাছে বার বার ডেট চেয়েও, না পাওয়ার কারণেই নাকি ছবিটা তৈরি করা যায়নি। প্রযোজকের এই অভিযোগ নস্যাৎ করে সোহম জানিয়েছেন, সেই সময় তিনি এতটাও ব্যস্ত ছিলেন না যে ডেট দিতে পারতেন না।

Reneta

এখানেই শেষ নয়। সোহমের অভিযোগ, প্রযোজক তার অফিসে আসেন এবং টাকা ফেরত চান। সোহমও স্পষ্ট জানিয়ে দেন, অগ্রিম টাকা এ ক্ষেত্রে ফেরতযোগ্য নয়। এর পরেই মঙ্গলবার রাতে সোহমকে ফোন করে প্রযোজক তরুণ দাস অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রযোজক বলেন, “তির-ধনুক চলবে, খেলা হবে।”

সোহম বলেন, “প্রযোজক রাজ্যে রাজনৈতিক পালাবদলের কথা বলে, আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। সঙ্গে যোগ করেছেন জয় শ্রীরাম স্লোগান!” এই অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন সোহম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়তৃণমূলপশ্চিমবঙ্গরাজনীতিসিনেমাসোহম চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

জুন ১৫, ২০২৬

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষবরণ

জুন ১৫, ২০২৬

‘কুখ্যাত অপরাধী’ হিসেবে বেনজিরের মামলা পরিচালনা হবে কঠোরভাবে: চিফ প্রসিকিউটর

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপে অভিষেক ম্যাচে বেঞ্চ থেকে শুরু করবেন ইয়ামাল

জুন ১৫, ২০২৬

যানজট কমাতে রাজধানীর ৩ বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT