চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুক ভাইয়ের স্বপ্ন পূরণ করতে চাই: অভিনেতা সিদ্দিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৫, মে ২০২৩
বিনোদন
A A
অভিনেতা সিদ্দিকের ছবি, ফারুক ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য প্রয়াত অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সাংসদ আকবর পাঠান ফারুক। তার আসনের এমপি হওয়ার জন্য গেল বছর থেকে প্রচারণায় নেমেছেন অভিনেতা সিদ্দিক। গুলশান-বনানীর বিভিন্ন দেয়ালে টাঙানো আছে এই অভিনেতার নির্বাচনী প্রচারণা স্বরূপ সমর্থন চাওয়ার পোস্টার।

আকবর পাঠান ফারুকের মৃত্যুর খবর জেনে অভিনেতা সিদ্দিক বলেছেন, ফারুক ভাই আমার শ্রদ্ধার বড় ভাই। শুরু থেকে অসুস্থ থাকায় এই এলাকায় তার স্বপ্নগুলো প্রতিফলিত করতে পারেননি। তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আরেকজন শিল্পী হিসেবে আমি সিদ্দিকুর রহমান দায়িত্ব নিতে চাই।

সিদ্দিকের দাবী, তিনি গেল নির্বাচনে ক্যান্টমেন্টসহ বিভিন্ন এলাকায় ফারুকের জন্য ভোট চেয়েছেন। সিদ্দিক বলেন, ঢাকা ১৭ আসনটি ভিআইপি সিআইপিদের। আমি এখানকার নৌকার বৈঠার দায়িত্ব নিতে চাই। ফারুক ভাইয়ের সঙ্গে আলাপ করে তার কথাগুলো ধারণ করেছি। এখান থেকে নমিনেশন পেলে দেখিয়ে দিতে চাই ফারুক ভাইয়ের মিশন ও ভিশনগুলো। শিল্পীর স্থানে যদি শিল্পীর রিপ্লেসমেন্ট যেটা অবশ্যই ভালো হবে।

Banglabid

গেল সাংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে হাল ছাড়েননি, আবারও তিনি নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তিনি।

দেড় বছর সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আকবর পাঠান ফারুক। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিঙ্গাপুর থেকে মঙ্গলবার (১৬ মে) সকালে ঢাকায় পৌঁছাবে আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ।

পড়ে কেন্দ্রীয় শহীদ মিনার, এফডিসি, চ্যানেল আই সহ একাধিক শোক আনুষ্ঠানিকতা শেষে এদিন সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। নায়ক ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদনায়কনির্বাচনফারুকমরদেহসিদ্দিকসিনেমা
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT