বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় সালমান খানকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সালমানের বাড়িতে এসে তাকে টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সঙ্গে আরবাজ খানকেও ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
৪ জুন চার সদস্যের টিম সালমানের বাড়িতে যান। সেখানে অভিনেতার বিবৃতি নেয়া হয়। সালমান জানান, সেদিন আসলে কী ঘটেছিল সেই প্রসঙ্গে।
সালমান বলেন, সেদিন বাড়িতেই ছিলেন তিনি। এক পার্টি শেষ করে ঘুমাতে দেরী হয়েছিল। ব্যালকনিতে বুলেটের আঘাতের শব্দে ঘুম ভাঙ্গে তার। তিনি ব্যালকনিতে যেয়ে বাইরে তাকিয়ে কাউকে দেখতে পাননি সেখানে।
বিবৃতিতে, সালমান খান বাড়িতে গুলি চালানোর ঘটনায় তার পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে।
১৪ এপ্রিল ভোরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পরপর চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুইজন তরুণ। এরপর সেই অস্ত্র উদ্ধার করে পুলিশ। ৪ জনকে গ্রেফতার করা হয়।
সূত্র: এনডিটিভি







