চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যারি লিন্ডন’-এর রায়ান ওনিল আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

হলিউডের কালজয়ী নির্মাতা স্ট্যানলি কুব্রিকের ‘ব্যারি লিন্ডন’ এর মূখ্য অভিনেতা রায়ান ওনিল আর নেই। শুক্রবার কিংবদন্তী এই অভিনেতা লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

অভিনেতার মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে প্যাট্রিক ওনিল। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে পরিবার কিছু জানায়নি।

১৯৬০ সালে অভিনয় জীবন শুরুর আগে মুষ্টিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ লাভ করেন ওনিল। ১৯৬৪ সালে তিনি এবিসির রাত্রীকালীন সোপ অপেরা পেটন প্লেস-এ রোডনি হ্যারিংটন চরিত্রে অভিনয় করেন। ধারাবাহিকটি হিট তকমা লাভ করে এবং ওনিল এই কাজের জন্য খ্যাতি অর্জন করেন।

পরবর্তীতে লাভ স্টোরি (১৯৭০) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার ও সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পেপার মুন (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

পিটার বগদানভিচের ‘হোয়াট্‌স আপ, ডক?’, স্ট্যানলি কুবরিকের ‘ব্যারি লিন্ডন’ এবং রিচার্ড অ্যাটনবারার ‘আ ব্রিজ টু ফার’ চলচ্চিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন।

১৯৮০-এর দশকের শেষভাগ থেকে তার জনপ্রিয়তা কমতে শুরু করে এবং তিনি টাফ গাইজ ডোন্ট ড্যান্স (১৯৮৮) ও বার্ন হলিউড বার্ন (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয় করে সবচেয়ে বাজে অভিনেতা বিভাগে রাসবেরি পুরস্কারে মনোনীত হন। তাকে টিভি ধারাবাহিক বোনস (২০০৫-২০১৭)-এ ধারবাহিকটির কেন্দ্রীয় চরিত্রের পিতা চরিত্রে দেখা যায়। এছাড়া ২০১৫ সালে তিনি ‘নাইট অব কাপস’ চলচ্চিত্রে অভিনয় করেন এবং ইউনিটি প্রামাণ্যচিত্র বর্ণনাকারী হিসেবে কাজ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কালজয়ীব্যারি লিন্ডনরায়ান ওনিললিড বিনোদনসিনেমাস্ট্যানলি কুব্রিকহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT