চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসব ঘটনা আমার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না: রোশান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২২
বিনোদন
A A

অনেক জলঘোলার পর শান্ত হয়েছে রোশান-মাহি ও ‘আশীর্বাদ’ এর প্রযোজক জেনিফারের মধ্যে চলমান দ্বন্দ্ব। ‘আশীবার্দ’ মুক্তি ঘিরে নায়ক-নায়িকা ও প্রযোজকের পাল্টাপাল্টি কথা ছোঁড়াছুঁড়িতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় চলচ্চিত্র পাড়ায়। যা সাধারণ মানুষের কাছে ছিল হাসির খোরাক!

ছবির নায়ক রোশান মনে করেন, এই দ্বন্দ্বটা বাঁধিয়েছে ‘আশীবার্দ’ ছবির ইউনিটের কেউ। যাকে রোশান বলছেন, ‘তৃতীয়পক্ষ’। বলেন, ইউনিটের কেউ একজন এর কথা তার কানে, তার কথা এর কানে দিয়ে মিথ্যে রটিয়েছে। নিজেদের চাহিদাগুলো নেতিবাচকভাবে উপস্থাপন করেছে সেই তৃতীয়পক্ষ। এতে অভিমান জমে। না বুঝেই মিডিয়ার সামনে এসে আমরা পরস্পরকে এটা সেটা বলেছি। জেনিফার আপু নিজেও বিষয়টি কিন্তু পরে স্বীকার করেন।

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষকে ডেকে মীমাংসা করে দেন। সেখানে রোশান ছাড়াও ছিলেন মাহিয়া মাহি, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, প্রযোজক জেনিফার ফেরদৌস। শুক্রবার বিকেলে রোশান চ্যানেল আই অনলাইনকে বলেন, সবার আন্তরিকতায় আমাদের ভুল বোঝাবুঝি মিটে গেছে।

শুক্রবার ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারী অনুদান প্রাপ্ত ছবি ‘আশীবার্দ’। মুক্তির প্রথমদিন সন্ধ্যার শোতে রাজধানীর চিত্রামহল হলে গিয়েছিলেন রোশান। তিনি বলেন, কোনো ছবি বা কাজ যদি আমার ইমেজ নষ্টের কারণ হয় সেই ধরনের ছবি আর আমি করবো না। অবশ্যই মানুষকে ভালো কাজ দেয়ার ইচ্ছে আছে। প্রতিটি কাজ ভালো করার উদ্দেশ্য নিয়ে করা হয়। কিন্তু সবসময় ভালো হয়ে উঠে না।

রোশান বলেন, ছবির আয়োজন নিয়ে হয়তো আমার মধ্যেও কিছুটা অসন্তোষ আছে তবে মানুষ যদি ছবি দেখতে গিয়ে গল্পে ঢুকে যায় তাহলে তাদের ভালো লাগতে পারে। আগে ছবিটা আমি দেখি, তারপর কেমন হয়েছে ভালো বলতে পারবো। তবে এই ছবি নিয়ে যে ঘটনা ঘটেছে এতে আমি ব্যক্তিগতভাবে বিব্রত হয়েছি। ব্যক্তিগতভাবে মানুষের প্রতি আমি রাগ বা ক্ষোভ ধরে রাখতে পারি না। সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক। জেনিফার আপু তার ভুল স্বীকার করেছেন। আমিও সিনিয়র হিসেবে তাকে সম্মান দিয়েছি। আশা করি, এবার সব ঝামেলার অবসান হবে।

গত কয়েকদিন ধরে যে কাদা ছোঁড়াছুঁড়ি হয়েছে এতে আমি মনে করি না যে এসব ঘটনা আমার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে। এটার সমাপ্তি এখানেই। আগামীতে আমার অপারেশন সুন্দরবন, রিভেঞ্জ, বিট্রে, জামদানী, করপোরেট, লন্ডন লাভ এসব ভালো ভালো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশীর্বাদইলিয়াস কাঞ্চনজেনিফারপ্রেক্ষাগৃহমাহিমাহিয়া মাহিলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT