বিনোদন

কখনও অশ্লীল ছবি ও রুচিহীন কাজ করিনি: রিয়াজ

রিয়াজের ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

‘আমি আজ পর্যন্ত কখনও অশ্লীল ছবি করিনি, রুচিহীন কাজ করিনি। কোনো শিল্পীর সাথে খারাপ ব্যবহার করিনি। সবসময় মাটির মানুষ হয়ে শিল্পীদের পাশে থেকেছি।’

এসব কারণে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে শিল্পীরা আমাকে ভোট দেবেন, এমনটাই বলেছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।

এই তারকা অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন। বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে রিয়াজ বলেন, আমি একজন অভিনেতা। এফডিসির প্রত্যেকটা শিল্পীর সাথে আমার সম্পর্ক ভাল। তারা চায় আমি নির্বাচনে অংশ নিই।

রিয়াজ আরও বলেন, পর্দার অভিনয় কেউ বাস্তবে চায় না। পাঁচ টাকা দান করে পঞ্চাশ টাকার পাবলিসিটি যারা করে তাদের ভোটাররা চায় না। বিশেষ এই পাবলিসিটি প্ল্যান আমাদের প্যানেলের কারও মধ্যে নেই।

আমাদের অঙ্গিকার হচ্ছে সাহায্য সহযোগিতা কখনো নিজেদের ফেসবুকে দিয়ে পাবলিসিটি করবো না। সাধারণ মানুষের সামনে শিল্পীদের দুঃস্থ বানাতে চাই না। প্রত্যেক শিল্পীর আত্মমর্যাদা আছে। সেটাকে আমরা সম্মান জানাই।

বিগত দিনের কমিটি যেসব কাজ করেছে তাতে চলচ্চিত্রের কিছু হয়েছে? যদি কাজই করত তাহলে এফডিসির অবস্থা এমন হতো না। তাই আমাদের প্যানেল জয়ী হয়ে নতুনভাবে আবার সবকিছু সাজাতে চাই।

সবশেষে রিয়াজ বলেন, আমি সবসময় ভালর জন্য কাজ করি। যে কাজ করি সেই উদ্দেশ্যটা সফল করার জন্য লেগে থাকি।

বিষয়:ইলিয়াস কাঞ্চন জায়েদ নিপুণ নির্বাচন মিশা মিশা সওদাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…