বিনোদন

ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারলেন না চিরঞ্জিৎ!

চিরঞ্জিৎ ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি, সঙ্গে একজন মহিলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরঞ্জিৎ ও একজন মহিলা ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি, ব্যস্ত শহরের রাস্তায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সকাল স্থানীয় চারুচন্দ্র কলেজে ভোট দিতে যান ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। কিন্তু ভোট না দিয়েই ফিরে যান তৃণমূল কংগ্রেসের বিদায়ী এই বিধায়ক।

কলকাতার শীর্ষ দৈনিক আনন্দবাজার অনলাইন বলছে, চারুচন্দ্র কলেজ কেন্দ্রের ইভিএম খারাপ হওয়ার কারণে ভোট দিতে পারেননি চিরঞ্জিৎ। যান্ত্রিক জটিলতা সমাধানের পর গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন এই অভিনেতা।

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, “ভোট দেওয়া তো আমার দায়িত্ব। আমার কর্তব্যের মধ্যে পড়ে। দেশ তো আমাকে উদ্ধার করতে হবে। আর আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। কিছুটা ধারণা আছে। যান্ত্রিক গোলযোগ হলে একটু তো সময় লাগবেই। যান্ত্রিক গোলযোগ হতেই পারে, আবার কিছুক্ষণ পরে এসে ভোট দিয়ে যাব।”

২০১১ সালে ‘পরিবর্তন’-এর সময় বারাসত থেকে তৃণমূলের টিকিট নিয়ে ভোট লড়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন চিরঞ্জিৎ। বারাসত বিধানসভা আসন থেকে পর পর তিনবার বিধায়ক নির্বাচিত হন এই তারকা।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে চিরঞ্জিৎ নিজেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানান—তিনি আর নির্বাচনে লড়তে চান না।

বিষয়:অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…