অপরাধ

ধানমণ্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, যুবক আটক

ধানমণ্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় যুবকের ভিডিও ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমণ্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় যুবকের ভিডিও ভাইরাল, যুবককে আটক করেছে পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া সেই যুবককে আটক করেছে পুলিশ।

যুবকের নাম মো. আশরাফুল (২৩)। রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।

মঙ্গলবার দিবাগত রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়।

প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। ‍উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।

গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না। এরপর যুবকটি সেখান থেকে চলে যান।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, জিগাতলায় যুবকের চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পরেই তাকে ধরতে অভিযান চালানো হয়। এর কয়েক ঘণ্টার ভেতরেই চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:ধানমণ্ডি ধানমণ্ডি থানা পুলিশ রমনা বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…