আন্তর্জাতিক

আলোচিত খেমকা হত্যা মামলার অভিযুক্ত পুলিশ এনকাউন্টারে নিহত

Police officers at the scene of a reported encounter in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladesh police officers investigating a crime scene at night, with a man in formal attire in the foreground. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিহারের ব্যবসায়ী গোপাল খেমকা হত্যার এক আসামি পুলিশ এনকাউন্টারে নিহত হয়েছে।  বিহারের রাজধানীর মালসালামি এলাকায় পুলিশের সাথে এনকাউন্টারে বিকাশ নামের ওই ব্যাক্তি  হন। এর আগে, পুলিশ হত্যার মূল অভিযুক্ত উমেশকে গ্রেপ্তার করে। 

মঙ্গলবার (৮ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করে।

খেমকা হত্যার ঘটনায় এখন পর্যন্ত দুজনকে  গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে উমেশ ছাড়াও, তারা যাকে আটক করছে তিনি সম্ভবত খুনের জন্য ‘সুপারি’ দিয়েছিলেন।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুই অভিযুক্তকেই যৌথ বাহিনীর সহযোগিতায় পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়াধীন, যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার (৪ জুলাই) রাতে বিশিষ্ট ব্যবসায়ী খেমকা পাটনায় নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হন। তিনি তার বাড়ির গেটের ঠিক বাইরে তার গাড়িতে ছিলেন, তখন একজন বন্দুকধারী গাড়ির কাছে এসে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে মারা যান খেমকা।  এর আগে জমি বিরোধের জের ধরে সাত বছর আগে হাজিপুরে তার ছেলেকেও হত্যা করা হয়েছিল।

এই  হত্যা মামলা এমন এক সময়ে রাজ্য সরকারকে চাপের মুখে ফেলে দিয়েছে, যখন জেডিইউ-বিজেপি জোট আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিরোধী দল আরজেডি ও কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে শুরু করেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, আইনের শাসনই তার সরকারের প্রধান অগ্রাধিকার এবং তদন্তে  কোনো ধরনের গাফিলতির ক্ষেত্রে দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:অভিযুক্ত এনকাউন্টার গোপাল খেমকা নিহত পুলিশ হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…