বাংলাদেশ

দুই মাসের মধ্যে দুদক সংস্কারে আইন প্রণয়ন করা হবে: আসিফ নজরুল

দুদক সংস্কারে আইন প্রণয়নের জন্য আলোচনা চলছে, প্রধান বক্তা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের ব্যাপারে গঠিত সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে তা আগামী এক থেকে দুই মাসের মধ্যে আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টায় আসিফ নজরুল দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিকেল ৩টার পর দুদক কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরু বলেন, দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে। এ বিষয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি।

তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে সরকার মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। সংবিধান সংস্কার কমিশন ব্যতীত বাকি ১০টি কমিশনের মোট ৩৬৭টি সুপারিশ দ্রুত বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিষয়:'দুদক সংস্কার কমিশন' আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইন প্রণয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…