ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেছেন, শুদ্ধি অভিযানের মাধ্যমে দুদককে দলীয় রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত করে গড়ে তুলতে হবে।
শনিবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুদকের নতুন কমিশন রাজনৈতিক সংশ্লিষ্ট কোন ব্যক্তি নিয়োগ না দিতে দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসলে আমরা বাস্তবে কোন কিছুই কার্যকর সুফল পাব না।







