চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন প্রণয়ন সহজ করতে আইএফসির সঙ্গে চুক্তি সই

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:৩৩ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
আইএফসির সঙ্গে চুক্তি সই ও আইন প্রণয়ন সহজ করার উদ্যোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে যেকোন বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে অধিক যথার্থতা ও স্বচ্ছতা বজায় রাখতে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সাথে একটি চুক্তিতে সাক্ষর করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। এর মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন বিষয়ে পদ্ধতিগত পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং ফলাফল নিরুপণ করা যাবে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই চুক্তির সাক্ষর অনুষ্ঠিত হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের পক্ষে যুগ্ম সচিব শাহেদ আহমেদ এবং আইএফসির ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার এহসানুল আজিম এই সহযোগিতা চুক্তিতে সাক্ষর করেন। এসময় আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।

এই উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে আইনমন্ত্রী বলেন: এতদিন আমরা আইন প্রণয়ন করতাম। সেই আইন পাশ হওয়ার পর বিভিন্ন আন্দোলনের মুখে তা আবার সংশোধন করা লাগতো। ফলে অনেক সময় নষ্ট হতো। কিন্তু আজকের এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আইন প্রণয়ন করার আগে আইনের নেতিবাচক ও ইতিবাচক বিষয়গুলি বিবেচনা করা হবে। প্রণীত আইন জনগণের কতটুকু উপকারে আসবে তা বিবেচনা করা হবে। সর্বোপুরি এই পদ্ধতি অবলম্বনে একটা পরিপূর্ণ আইন প্রণয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর ও আইন প্রণয়ন সহজ করতে আইএফসির সঙ্গে চুক্তি সই।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএফসির সিনিয়র অর্থনীতিবিদ ড. মাশরুর রিয়াজ বলেন: ২০২১ সালে ৬০ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন ও মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি দরকার ব্যবসায়িক পরিবেশের উন্নতি। আর এজন্য স্বচ্ছ আইন প্রণয়ন সবচেয়ে বেশি জরুরি। কারণ আইনি জটিলতার কারণে অনেকে ব্যবসায় এগিয়ে আসছেন না।

ভিয়েতনামের উদাহরণ দিয়ে তিনি বলেন: বাংলাদেশের পরে স্বাধীনতা লাভ করেও উন্নতির সবদিক থেকে এগিয়ে রয়েছে এই দেশ। এর কারণ হলো- লেজিসলেটিভ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ব্যবহার। তাই এখন বাংলাদেশের ক্ষেত্রেও এই অ্যাসেসমেন্ট জরুরী। এর মাধ্যমে আইনি প্রক্রিয়ার ঝামেলা দূর করে স্বচ্ছতা আনা সম্ভব হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএফসিআইন প্রণয়নআইনমন্ত্রীআনিসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT