চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দিল্লির জন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভে তাকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান দেওয়া হলেও তিনি সংশ্লিষ্টদের ক্ষমা করতে চান। একইসঙ্গে তিনি সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন, ভুলপথে যাওয়া তরুণদের শাস্তি না দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) এক ভিডিও বার্তায় মোদি বলেন, জন্তর মন্তরে যা ঘটেছে, তা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু বিভ্রান্ত তরুণ এমন ভাষা ব্যবহার করেছে, যার কোনো সভ্য সমাজে স্থান নেই। আমাকে গালিগালাজ করা হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও অবমাননাকর ভাষায় উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অনুষ্ঠিত বিক্ষোভে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহারের ঘটনায় এক বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তিনি এ মন্তব্য করেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুলাই জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে ২৫ বছর বয়সী এক নারী আপত্তিকর মন্তব্য করেন।

তবে এ ঘটনায় ক্ষোভ বা প্রতিশোধের পথ বেছে নেওয়ার পরিবর্তে মোদি বলেন, এসব তরুণ এখনো নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রাখে।

Reneta

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, গালিগালাজ কখনো কোনো সমস্যার সমাধান করে না। বিভ্রান্তদের সঠিক পথ দেখাতে হবে। আসুন, আমরা একসঙ্গে ভারতের জন্য কাজ করি।

ভিডিও বার্তায় মোদি আরও বলেন, শৈশবে ভুল হয় এবং সেই সময়ই ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে। তরুণ হওয়ার অর্থই হলো শেখা ও নিজেকে সংশোধন করা। সমাজে ক্ষোভ আছে, আমি তা বুঝি। কিন্তু এখন সময় এসেছে এসব সন্তানকে আপন করে নিয়ে সঠিক পথ দেখানোর। তাদের আদালতে টেনে নেওয়া বা হয়রানি করলে পরিস্থিতির পরিবর্তন হবে না।

তিনি বলেন, আমি তাদের ক্ষমা করতে চাই। সমাজের কাছেও আমার আহ্বান, আপনারাও তাদের ক্ষমা করুন। গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়। যারা পথ হারিয়েছে, তাদের পথ দেখাতে হবে। আসুন, আমরা একসঙ্গে ভারতের জন্য কাজ করি।

এদিকে ঘটনায় ভারতের নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫২, ৩৫৩(১) ও ৩৫৬(১) ধারায় উত্তর প্রদেশের নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। পরে তদন্তের জন্য মামলাটি দিল্লার পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়।

অন্যদিকে, ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস মামলার সমালোচনা করে বলেন, ব্যবহৃত ভাষা আপত্তিকর হতে পারে, তবে কেবল বক্তব্যের কারণে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি আইন প্রয়োগ করা উচিত নয়।

তার ভাষায়, যদি কেউ মনে করেন তার মানহানি হয়েছে, তাহলে তিনি দেওয়ানি বা ফৌজদারি মানহানির মামলা করতে পারেন। কিন্তু বিক্ষোভকারীদের দমন করতে রাষ্ট্রের ফৌজদারি ব্যবস্থাকে ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। শুধু আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য কাউকে শাস্তি দেওয়া উচিত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গালিগালাজজন্তর মন্তরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবিক্ষোভভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT