বিনোদন

শিল্পকলার মহাপরিচালকের দায়িত্বে আবুল ফয়েজ

শিল্পকলার মহাপরিচালকের দায়িত্বে আবুল ফয়েজ, বাংলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলার মহাপরিচালকের দায়িত্বে আবুল ফয়েজ, তিনি বাংলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

গত রবিবার এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব অর্পণ করে সংস্কৃতি মন্ত্রণালয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। এরপর ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয় এবং শিল্পকলা একাডেমির পরিষদ পুনর্গঠন করা হয়।

তবে মাত্র কয়েক মাসের মাথায় গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন সৈয়দ জামিল আহমেদ। তার পদত্যাগের পর ৪ মার্চ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

প্রায় ছয় মাস দায়িত্ব পালনের পর এবার ওয়ারেছ হোসেনকে সরিয়ে আবুল ফয়েজকে নতুন দায়িত্ব দিল সরকার। বর্তমানে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে কর্মরত আছেন।

দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথম কার্যদিবসে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত মহাপরিচালক।

বিষয়:মহাপরিচালক শিল্পকলা সংস্কৃতি মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…