আবরার হত্যা মামলায় আসামির পক্ষে আইনি লড়াই: আমজনতার দলের নিন্দা

আবরার হত্যা মামলার আসামির পক্ষে আইনি লড়াইরত ব্যক্তির ছবি, যেখানে তিনি গাঢ় সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় আসামিদের পক্ষে আইনি লড়াই করায় এডভোকেট শিশির মনিরের প্রতি নিন্দা ও ক্ষোভ জানিয়েছে আমজনতার দল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে নিন্দা জানানো হয়।
বলা হয়, ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ের প্রথম শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত বুয়েট শাখা ছাত্রলীগের ৭ খুনির পক্ষে আইনি লড়াই করছেন একটি রাজনৈতিক দলের মনোনীত সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী এডভোকেট শিশির মনির, যা গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এডভোকেট শিশির মনিরের এমন নৈতিকতা বিবর্জিত কাজের জন্য আমজনতার দল নিন্দা ও ক্ষোভ জ্ঞাপন করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






