আদালত

আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক ব্যক্তির কালো-সাদা ছবি, চোখে চশমা, মুখে হালকা হাসি, প্রাকৃতিক পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হচ্ছে।

আবরার হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে সোমবার অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, ‘আপিলের পেপার বুক প্রস্তুত করে দ্রুত হাইকোর্টে শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। অবকাশকালীন ছুটি শেষেই মামলাটির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেয়া হবে।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার।

২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের বিরুদ্ধে করা আপিল এখনো নিষ্পত্তি হয়নি। সব আসামির দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি জানিয়েছেন আবরারের মা রোকেয়া খাতুন।

বিষয়:আবরার হত্যা বুয়েট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…