২ মাস ২৭ দিন পর আবারো চালু হলো রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, স্টেশনটি মেরামতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া ক্ষতিগ্রস্ত অন্য স্টেশনগুলো মেরামতে মোট খরচ হবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা, যা মেট্রোর আয় থেকেই নেয়া হবে।








