ক্রিকেট

ভারতীয় তারকা ক্রিকেটারকে পুলিশের জিজ্ঞাসাবাদ

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুরাটে তানিয়া সিং নামের এক মডেলের আত্মহত্যায় সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ২৮ বর্ষী মডেল আত্মহত্যার আগে অভিষেকের সাথে যোগাযোগ করেছিলেন, ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। অভিযোগ পেয়ে মঙ্গলবার সুরাট পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

সুরাটের সহকারী কমিশনার অব পুলিশ ভিআর মালহোত্রা জানান, ‘আমরা যতদূর জানতে পেরেছি যে, আত্মহত্যা করা মডেল অভিষেকের বান্ধবী ছিলেন। তদন্তের পর বাদবাকি তথ্য জানা যাবে।’

কর্তৃপক্ষ তানিয়ার ফোন কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং আইপি ডিটেইল রেকর্ডের (আইপিডিআর) যাবতীয় তথ্য যাচাই-বাছাই করছে। প্রাথমিক তদন্ত এটা নির্দেশ করছে, মডেল তানিয়া অভিষেককে ওয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু বাঁহাতি এ ব্যাটার তার উত্তর করেননি।

তদন্ত অভিষেক শর্মার দিকে আঙুল তোলে, যখন পুলিশ জানতে পারে মারা যাওয়ার আগে তানিয়া হায়দরাবাদের এ ব্যাটারের সাথে যোগাযোগ করেছিলেন।

বাঁহাতি অলরাউন্ডার শর্মা ২০১৮ সালের জানুয়ারিতে আইপিএল ক্যারিয়ার শুরু করেন। প্রথম মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে নেয়। তিনি ২০১৮ সালে পৃথ্বী শ এবং শুভমন গিলের সাথে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী একাদশে ছিলেন।

বিষয়:অভিষেক আইপিএল গিল তানিয়া ভারত সানরাইজার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…