বিনোদন

‘এখনও বিবাহিত’, বললেন অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন ও তার স্ত্রী একসঙ্গে বসে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেক বচ্চন ও তার স্ত্রী একসঙ্গে বসে হাসিমুখে ছবি তুলেছেন, পটভূমিতে ফুলের সাজসজ্জা ও শোভাবর্ধন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সম্প্রতি অভিষেকের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা গেছে, জুলাইতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই ভিডিও কতটা সত্যি না নিয়ে উঠেছিল প্রশ্ন। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেতা।

বলিউড ইউকে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ের আংটি দেখিয়ে অমিতাভ-পুত্র বলেন, ‘এখনও বিবাহিত’।

এরপর বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুলে বলেন, ‘এই বিষয়ে আমার আপনাদের কিছু বলার নেই। আপনারা সবাই বিষয়টি নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। যা খুব দুঃখের। আমি যদিও বুঝতে পারছি, কেন আপনারা এমনটা করেছেন। আপনাদের কিছু গল্প তো লিখতেই হবে। ঠিকই আছে, আমরা তারকা, আমাদের সহ্য করতেই হবে।’

বিচ্ছেদের গল্প বলা ভিডিওটি ছিল তৈরি করা, যার জন্য এআই-এর সাহায্য নেওয়া হয়েছিল।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের বয়স ১৭ বছর। ২০০৭ সালের এপ্রিল মাসে তারা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এরপর ২০১১ সালে তাদের কোল আলো করে আসে আরাধ্য।

বিষয়:অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…