বিনোদন

শাহরুখের ‘কিং’-এর সেট থেকে অভিষেকের ছবি ফাঁস!

শাহরুখ খান ব্ল্যাক স্যুট ও সানগ্লাসে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ক্যামেরার দিকে তাকাচ্ছেন, ব্ল্যাক স্যুট ও সানগ্লাস পরা, সেট থেকে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহরুখ খানের আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘কিং’- এর সেট থেকে ফাঁস হওয়া একটি ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। এই ছবিতে অভিষেক বচ্চনকে এক উগ্র, বলিষ্ঠ ও পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা গেছে। এই ছবি দেখে অনেকেরই মত তার এই নতুন লুক ‘কিং’-এর যোগ্য খলনায়ক।

এর আগে অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে শাহরুখের শুটিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এবার ‘কিং’ ছবির সেট থেকে নতুন করে কিছু তথ্য ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আর নায়ক-নায়িকা নয় দেখা মিলেছে খলনায়কের।

ছবিটির সেট থেকে অভিনেতার বেশ কিছু ছবি অনলাইনে প্রকাশ্যে এসেছে। তার এই লুক দর্শকদের মধ্যে এই অ্যাকশনধর্মী বিনোদনে ঠাসা ছবিটি নিয়ে কৌতূহল আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

অভিষেকের ছবি ফাঁস, শাহরুখের ‘কিং’ সেট থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবিগুলো এক্স (যা টুইটার নামেও পরিচিত) এর বেশ কয়েকটি ফ্যান পেজে শেয়ার করা হয়েছে। একটি ফ্রেমে, রুক্ষ পাহাড়ি পটভূমিতে অভিষেককে একটি গাড়ির উপরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

ছবিতে তাকে কালো পোশাকের ওপর একটি লম্বা ধূসর ওভারকোট পরে থাকতে দেখা গিয়েছে। ছবিটি বেশ দূর থেকে তোলা ফলে অভিনেতার হাতে একটি অস্ত্র দেখা গেলেও তা খুব একটা স্পষ্ট নয়। অনেকেই এটা বন্দুক হতে পারে বলে ধারনা করেছেন।

এই দৃশ্যগুলো ভক্তদের মধ্যে এই তত্ত্বকে আরও উস্কে দিয়েছে যে, এই ছবিটিতে অভিষেক শাহরুখ খানের বিপরীতে একজন শক্তিশালী খলনায়কের ভূমিকায় ধরা দেবেন।

এর আগে যখন দীপিকা ও শাহরুখ ‘কিং’ ছবির জন্য দক্ষিণ আফ্রিকায় শ্যুটিং করছিলেন। তখন সেই শুটিংয়ের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। একটি ভিডিওতে দেখা যায় দীপিকা সিঁড়ি বেয়ে ওঠার সময় শাহরুখ তাঁকে হাত বাড়িয়ে দিচ্ছেন।

‘কিং’ ছবিতে শাহরুখ খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন ছাড়াও অভিনয় করেছেন শাহরুখের কন্যা সুহানা খান, রানী মুখোপাধ্যায়রা। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফিক্স পিকচার্স প্রযোজনার দায়িত্বে রয়েছে।

বিষয়:অভিনয় অভিষেক বচ্চন কিং শাহরুখ খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…