চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মাদ্রাসা ও এতিমখানায় বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে প্রতি শুক্রবার জুমার নামাজের পর এসব শিশু ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের জন্য বিশেষ খাবারের প্যাকেট ও আপ্যায়নের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে রাজধানীর জামিয়া মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বসবাসরত প্রায় আড়াইশ শিশুর মধ্যেও খাবার বিতরণ করা হয়।

পরিবারের সান্নিধ্য থেকে দূরে থাকা এসব শিশুর জীবনে এমন আয়োজন শুধু খাবারের চাহিদা পূরণ করছে না, বরং তাদের মধ্যে আপনজনের মতো যত্ন ও ভালোবাসা পাওয়ার অনুভূতিও তৈরি করছে। মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার তাদের কাছে বিশেষ। এদিন তারা বিশেষ খাবারের অপেক্ষায় থাকে। এক শিক্ষার্থী বলেন, অনেক এতিম শিশু দীর্ঘদিন পর ভালো খাবার খাওয়ার সুযোগ পেয়েছে। এতে সবাই আনন্দিত। সায়েম সোবহান আনভীরের উদ্যোগে নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করে।

Banglabid

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ ফারুকী বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের খাবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে। সমাজে এখনো অনেক সহমর্মী মানুষ আছেন, এই বিশ্বাসও শিশুদের মধ্যে তৈরি হয়। তিনি সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার উদ্যোগে এতিম শিশুদের মুখে যে আনন্দের হাসি ফুটেছে, তা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম বলেন, কোনো আনুষ্ঠানিকতা বা প্রচারের প্রত্যাশা ছাড়াই দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন সায়েম সোবহান আনভীর। তার উদ্যোগে শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে, যা প্রশংসনীয়।

এবিজি ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ গাজী বাদল বলেন, এবিজি ফাউন্ডেশন একটি সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজও রাজধানীর চারটি মাদ্রাসায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে মানসম্মত খাবার বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষ এবং এতিম ছাত্র-ছাত্রীদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত খাবার বিতরণ করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সায়েম সোবহান আনভীরের উদ্যোগে প্রতি শুক্রবার অন্তত ১ হাজার ৫০০ অসহায় মানুষ ও ৫০০ এতিম শিশুর জন্য খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি পবিত্র রমজানে সাহরি ও ইফতার বিতরণ, কোরবানির ঈদে মাংস বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং শিক্ষা সহায়তার মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবিজি ফাউন্ডেশন।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। বিশেষ দিনগুলোতেও ব্যক্তিগত আয়োজনের পরিবর্তে এতিম ও অসহায় শিশুদের জন্য সহায়তার উদ্যোগ নেওয়ার ধারাবাহিকতা রয়েছে সায়েম সোবহান আনভীরের। এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে খাবারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তাও পৌঁছে যাচ্ছে। আর শিশুদের মুখের হাসিই হয়ে উঠছে এসব উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনএতিম শিশুএবিজিজামিয়া মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসাফাউন্ডেশনের চেয়ারম্যানসায়েম সোবহান আনভীরহাসি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT