চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারের বিদায়ে অভিজ্ঞদের জায়গা দিতে বলছেন হাসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সিডনিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁহাতি ওপেনারের জায়গায় যেই আসুক, যেন অভিজ্ঞ হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে যেন বিশেষজ্ঞ ওপেনার হয়, এমন আশা অজিদের সাবেক ব্যাটার মাইক হাসির।

পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ার্নারের ক্যারিয়ার শেষ হবে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটির জন্য নির্বাচকদের বিশেষজ্ঞ ওপেনারের প্রতি চোখ রাখার পরামর্শ হাসির।

‘ওপেনিং খেলার সবচেয়ে কঠিনতম কাজ। সুতরাং, ব্যক্তিগতভাবে নির্বাচক হলে প্রথাগত ওপেনারের কাছেই যেতাম। এমন কেউ যে দীর্ঘদিন যাবত এটা করে আসছেন। কারণ আপনার যদি প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিন ওপেন করার অভিজ্ঞতা না থাকে, তবে এটা আপনার জন্য খুব কঠিন হবে।’

‘বলছি না এটা অন্যরা করতে পারবেন না, এবং সম্ভবত যেকেউ ভূমিকাটি নিতে পারেন। কিন্তু আমার মনে হয় মিচেল মার্শ বা অন্যকারও জন্য কাজটি কঠিন হবে। আমি জানি তাকে, তার ব্যাটিং অর্ডারের ওঠানামা নিয়ে কথা হয়েছে। মনে করি ট্রাভিস হেডের মতো মিডল অর্ডারে উপযুক্ত। সেটাই অস্ট্রেলিয়া দলের জন্য যথার্থ হবে।’

হাসি শেফিল্ড শিল্ডে দুর্দান্ত করাদের সুযোগ দেয়ার কথা বলেছেন, ‘দীর্ঘদিন ধরে যারা শেফিল্ড শিল্ডে রাজত্ব করছেন, তারা পারফরম্যান্সের বিভিন্ন পর্যায়ে রয়েছেন। সুতরাং এটা নির্বাচকদের জন্য কঠিন। আমি এটা বলতে চাই না একে বা ওকে নেয়া দরকার।’

Reneta

অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে মেয়েদের সাবেক অধিনায়ক লিন লারসেনের সাথে জায়গা করে নেয়া মাইক হাসির ২০০৫ সালে ওপেনার হিসেবে অভিষেক হয়। জাস্টিন ল্যাঙ্গারের জায়গায় এলেও পরে মিডল অর্ডারে ক্যারিয়ার শেষ করেন ৪৮ বর্ষী বাঁহাতি। ৩০ বছর বয়সে অভিষেক হওয়ার আগে ওপেনার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫,৩১৩ রান করেছিলেন হাসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারপাকিস্তানমার্শলারসেনলিড স্পোর্টসশেফিল্ড শিল্ডসিডনিহাসিহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি হলের মাঠে খেলা দেখতে গিয়ে হেনস্তার অভিযোগ

জুন ২৮, ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬

প্রোটিয়াদের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ হল বাংলাদেশের

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT