ক্রিকেট

ওয়ার্নারের পিছে লেগে নাম কাটা গেছে জনসনের

বাংলাদেশ ক্রিকেটাররা আনন্দিত, মাঠে উল্লাসে ভরা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে হাসি-খুশি, একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসনের অতিথি বক্তা হিসেবে থাকার কথা ছিল পার্থের অপটাস স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর পর অতিথির সেই তালিকা থেকে বাদ দেয়া হয় তার নাম। কারণ হিসেবে দেখানো হয়েছে, ওপেনার ডেভিড ওয়ার্নারের তীব্র সমালোচনাকে।

১৪ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে অজিদের প্রথম টেস্ট শুরুর পর অতিথি বক্তা হিসেবে দুটি বক্তব্য দেয়ার কথা ছিল জনসনের। ক্রিকেট অস্ট্রেলিয়া সেই সিদ্ধান্ত পরে বদলে ফেলে অনুষ্ঠানে আনেনি তাকে। কারণ জনসন পার্থ টেস্টের আগে ওয়ার্নার এবং জর্জ বেইলির তীব্র সমালোচনা শুরু করেছিলেন।

সিএ’র একজন মুখপাত্র সংবাদমাধ্যমে বলেছেন, ‘মিচেল জনসন আমাদের অন্যতম নন্দিত খেলোয়াড়, কিন্তু আমরা অনুভব করছি জনসনের সিএর অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না। সবার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইক হাসি জনসনের অনুপস্থিতি নিশ্চিতের পর অনুষ্ঠানে পা রেখেছিলেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ওয়ার্নারকে উদ্দেশ্য করে জনসন বলেছিলেন, স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির জন্য ওয়ার্নার এমন নায়কোচিত বিদায়ের যোগ্য নন।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ার্নার জনসন পাকিস্তান পার্থ বেইলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…