চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরমপন্থী দলের সাবেক নেতা আব্দুর রাজ্জাককে গুলি করে হত্যা

আখতারুজ্জামান আখতারুজ্জামান
১২:৩৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
- সেমি লিড, জনপদ, পাবনা
A A
পাবনা পৌরসভা ভবনের প্রবেশদ্বার ও বাইক পার্কিং এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনা সদর উপজেলার গয়েশপুরে আব্দুর রাজ্জাক শেখ (৩৮) নামক চরমপন্থী দলের সাবেক এক আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক শেখ গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকার) আঞ্চলিক নেতা ছিলেন। ২০১৯ সালে পাবনা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অন্যান্য চরমপন্থীর সাথে আত্মসমর্পণ করেছিলেন তিনি।

Banglabid

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইফতার করে তারাবিহ নামাজ পড়ে চা খাওয়ার জন্য মানিকনগর বাজারে যান আব্দুর রাজ্জাক। এরপর সেখানকার একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এসময় দুটি মোটরসাইকেলযোগে ৫-৬ জন মুখোশধারী যুবক এসে তাকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নিহত আব্দুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে আত্মসমর্পণ করেছিলেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। হত্যারহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে হত্যাচরমপন্থী দলদুর্বৃত্তপাবনার গয়েশপুরপূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিহরিনারায়ণপুর গ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬

আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

যেমন ব্যালটে ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT