বিনোদন

আমিরের প্রেমে পড়ার কারণ জানালেন গৌরী

গৌরী ও আমিরের ছবি, প্রেমের সম্পর্কের ইঙ্গিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরী ও আমিরের ছবি, যেখানে গৌরী ক্ষোভে ও আমির শুভেচ্ছা জানাচ্ছেন, প্রেমের সম্পর্কের ইঙ্গিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন প্রেম নিয়ে গেল কদিন ধরেই সংবাদের শিরোনামে বলিউড অভিনেতা আমির খান। ষাট তম জন্মদিনের আগের রাতে, বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন আমির। তারপর থেকেই চর্চা যেন থামছেই না।

গৌরী আর আমিরের প্রেম-চর্চায় যে প্রশ্নটা কমন, তা হল কী দেখে সুপারস্টারের প্রেমে পড়লেন গৌরী? নিজেই অবশ্য এই জবাব দিয়েছিলেন তিনি। আমির খানের প্রাক-জন্মদিনের মিটে গৌরী স্প্র্যাট সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এমন একজনকে চেয়েছিলাম যিনি দয়ালু, ভদ্র এবং যত্নশীল।’

এতে অবশ্য আমির মস্করা করে বলেন, ‘আর এত কিছুর পরেও তুমি আমাকে পেয়েছ’! জানা যায়, বিগত ২৫ বছর ধরে গৌরী ও আমির চেনেন একে অপরকে। তবে মাঝে অনেকটা সময় ছিলেন না সংস্পর্শে। এরপর মাত্র দুই বছর আগে তারা পুনরায় সংযুক্ত হন এবং প্রেমে পড়েন একে-অপরের।

গৌরীকে বেছে নেওয়ার কারণ হিসেবে আমির জানিয়েছিলেন, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার সঙ্গে আমি শান্ত থাকতে পারি, যিনি আমাকে শান্তি দিতে পারেন। আর তিনি হলেন গৌরী। তিনি আমাকে সুপারস্টার হিসেবে দেখেন না।’ গৌরী, যার ইন্ডাস্ট্রির সঙ্গে খুব একটা যোগাযোগ নেই এদিন জানিয়েছিলেন, ‘আমিরের বেশিরভাগ সিনেমাই আমি দেখিনি।’

গৌরী আরও জানান যে, কয়েক বছর আগে তিনি ‘দিল চাহতা হ্যায়’ এবং ‘লাগান’ দেখেছিলেন। তবে আমিরের আক্ষেপ, তার বান্ধবী এখনও ‘তারে জামিন পার’ দেখেননি।

বিষয়:আমির খান গৌরী স্প্র্যাট বলিউড অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…