চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঊনষাটে কি তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন আমির?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
বিনোদন
A A

গেল কয়েক বছর থেকেই সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে বলিউড অভিনেতা আমির খান। ব্যক্তি জীবনে দু’বার বিয়ে করেছেন তিনি। যার একটি ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে এবং অপরটি কিরণ রাওয়ের সঙ্গে। তবে দুই সম্পর্কই এখন অতীত।

তবে কি তৃতীয় বিয়ে নিয়ে ভাবছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা? সম্প্রতি সে প্রসঙ্গেই রিয়া চক্রবর্তীর পডকাস্ট শো চ্যাপ্টার ২-এ মুখ খুললেন তিনি।

আমির খানের মতে, বিয়ে একটি ক্যানভাস এবং এটা নির্ভর করে দু’জন মানুষের উপর তারা কী ভাবে আঁকবেন। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, ‘তিনি কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান?’

জবাবে আমির বলেন, ‘আমার বয়স এখন ৫৯ বছর। আমার মনে হয় না আমি আর বিয়ে করতে পারব। আমি আমার পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমার সন্তান রয়েছে এবং আমার ভাই-বোনও রয়েছে। তাদেরকে সময় দিতে চাই।’

সাক্ষাৎকারে রিয়া আমিরকে বিয়ে সম্পর্কে তার মতামত এবং বিয়ে করা উচিত কিনা জানতে চেয়ে প্রশ্ন করলে অভিনেতা রসিকতা করে বলেন, “আমার দুটি অসফল বিয়ে হয়েছে। তাই আমার কাছে বিয়ের পরামর্শ চাইবেন না।”

তিনি আরো যোগ করেন, “আমি একা থাকতে পছন্দ করি না, আমার একজন সঙ্গী দরকার। আমি একা নই, আমি সাহচর্য পছন্দ করি। আমি আমার প্রাক্তন স্ত্রী রীনা এবং কিরণ উভয়ের খুব কাছাকাছি, আমরা একটি পরিবারের মতো। জীবন অনির্দেশ্য। তাহলে আমরা কীভাবে এটিকে বিশ্বাস করতে পারি? তাই বিবাহ ব্যক্তি থেকে ব্যক্তিতে নির্ভর করে।”

Reneta

কাজের ক্ষেত্রে, আমির শিগগির ‘সিতারে জামিন পার’-এ কাজ করবেন। ২০০৭ সালে মুক্তি পাওয়া তার বিখ্যাত সিনেমা ‘তারে জামিন পার’-এর মতো। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন জেনেলিয়া দেশমুখ। সিনেমাটি ডাউন সিনড্রোমের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের চ্যালেঞ্জগুলো খুব কাছ থেকে সনাক্ত করা।-বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানতৃতীয় বিয়েবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT