বিনোদন

মায়ের ৯০ তম জন্মদিনে আমিরের এলাহি আয়োজন

আমিরের মা ৯০ তম জন্মদিনে পরিবারের সাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরের মা ৯০ তম জন্মদিনে পরিবারের সাথে আনন্দময় মুহূর্তে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মায়ের ৯০ তম জন্মদিনে এলাহি আয়োজন করছেন আমির খান। ১৩ জুন আমির খানের মা জিনাত হুসেনের জন্মদিন। দিনটি উদযাপনের জন্য মুম্বাইয়ের গ্র্যান্ড পার্টিতে ২০০ আত্মীয়কে দাওয়াত দিয়েছেন অভিনেতা।

আমিরের মা জিনাত হুসেন এক বছরের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন। মায়ের সেবার জন্য চেন্নাইতেই বেশিরভাগ সময় থেকেছেন আমির। তবে এখন তিনি কিছুটা সুস্থ। তাই আত্মীয় ও বন্ধুদের নিয়ে দিনটি উদযাপন করবেন আমির। বিশেষ এই দিনটি উদযাপন করতে বেনারস, বেঙ্গালোর, লখনউ, মহীশুর সহ বিভিন্ন শহর থেকে আমিরের আত্মীয় স্বজনেরা আসবেন।

২০২২ হার্ট অ্যাটাক হয়েছিল জিনাত হুসেনের। তখন থেকেই মায়ের পাশে রয়েছেন অভিনেতা।

আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। ছবিটি বক্স অফিসে সফলতা পায়নি। এরপর লম্বা বিরতি নিয়েছেন অভিনেতা। বর্তমানে ‘সিতারে জমিন পার’-এর শুটিং নিয়ে ব্যস্ত।

বিষয়:আমির খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…