চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৌরীর সঙ্গে বিয়েটাও সেরে ফেলেছেন আমির?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
গৌরীর সঙ্গে আমিরের হাস্যোজ্জ্বল ছবি, বিয়ের খবরের সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইবারের বিবাহবিচ্ছেদের পর অবশেষে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই জীবনের শান্তি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন বলিউড তারকা আমির খান। গেল মার্চে নিজের জন্মদিনে প্রথমবারের মতো বেঙ্গালুরুবাসী গৌরীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। জানান, এই সম্পর্কটি তিনি ভীষণ গুরুত্বের সঙ্গে দেখছেন, এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে আলাপ-পরিচয়ও হয়ে গেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, “গৌরী ও আমি পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একে অপরকে সঙ্গী হিসেবে দেখছি। আমরা একসঙ্গে থাকছি, এবং মন থেকে আমি মনে করি, আমি গৌরীর সঙ্গেই বিবাহিত।” যদিও আইনগতভাবে এখনও বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি, তবে ভবিষ্যতে সেই সিদ্ধান্তও নেবেন একসঙ্গে পথ চলতে চলতে—এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট একজন সন্তানসম্ভবা মা। মুম্বাইয়ে একটি বাসায় বর্তমানে আমিরের সঙ্গেই বসবাস করছেন তিনি। অন্যদিকে, আমির খান সম্প্রতি ৬১ বছরে পা দিয়েছেন। অর্থাৎ দু’জনের বয়সের ব্যবধান প্রায় ১৪ বছর।

এর আগে ২০২১ সালে আমির খান ও কিরণ রাও যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর তার সঙ্গে দঙ্গল সিনেমার সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে গুজব ছড়ালেও আমির তা অস্বীকার করেন।

আমির বলেন, “আমি এমন একজন সঙ্গী খুঁজছিলাম, যার পাশে থাকলে আমি মানসিক শান্তি অনুভব করব। গৌরীর সঙ্গেই আমি সেই প্রশান্তি পেয়েছি।” একইভাবে গৌরীও জানান, “আমি চাইছিলাম একজন দয়ালু ও ভদ্র মানুষ, আর আমিরের মধ্যে আমি সেটা খুঁজে পেয়েছি।”

এই মুহূর্তে তারা বিয়ের আইনি আনুষ্ঠানিকতার চেয়ে সম্পর্কের আন্তরিকতা ও বন্ধনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন দু’জনেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানগৌরী স্প্র্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT