চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইতে আমির-গৌরীর বিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০৩, জুন ২০২৬
বিনোদন
A A

জীবনে আবারও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী ৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। সেই সময় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, গৌরী তার প্রযোজনা প্রতিষ্ঠানেও কাজ করছেন। তবে সম্পর্ক প্রকাশ্যে আনার আগে প্রায় ১৮ মাস গোপন রেখেছিলেন এই প্রেম।

তখন মজা করেই সাংবাদিকদের উদ্দেশে আমির বলেছিলেন, “দেখলেন তো, আপনাদের কিছুই জানতে দিইনি!” তিনি জানান, গৌরী দীর্ঘদিন বেঙ্গালুরুতে থাকতেন। তাই মিডিয়ার নজর এড়িয়ে সেখানেই বেশিরভাগ সময় দেখা করতেন তারা।

কে এই গৌরী স্প্র্যাট?

গৌরী স্প্র্যাট মূলত বেঙ্গালুরুর বাসিন্দা। সেখানেই তার বেড়ে ওঠা। তিনি রিটা স্প্র্যাটের মেয়ে, যিনি বেঙ্গালুরুতে একটি বিউটি স্যালনের মালিক ছিলেন। লিংকডইন তথ্য অনুযায়ী, গৌরী ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন এবং ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিউটি স্যালন পরিচালনা করছেন। আগের সম্পর্ক থেকে তার সাত বছর বয়সী একটি সন্তানও রয়েছে বলে জানা গেছে।

আমিরের জীবনের তৃতীয় অধ্যায়

এর আগে ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। এই দম্পতির দুই সন্তান- তারা হলেন জুনায়েদ খান ও আইরা খান। ১৬ বছরের সংসারজীবনের পর ২০০২ সালে বিচ্ছেদ ঘটে তাদের।

Reneta

পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ‘লগান’ সিনেমার শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়েছিল। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবেই পালন করছেন তারা।

গৌরীকে নিয়ে উচ্ছ্বসিত আমির

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন আমির খান। তিনি বলেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছে। ও অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে আমি মানসিক শান্তি পাই।”

সাবেক দুই স্ত্রী রিনা ও কিরণের সঙ্গে সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি। আমির বলেন, “তাদের সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেটা টেকেনি। তবে গৌরী আমার জীবনে আসার পর নিজেকে সত্যিই পরিপূর্ণ মনে হয়। আমরা একসঙ্গে খুব সুখে আছি।”

গত এক বছরে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও জনসমাগমে একসঙ্গে দেখা গেছে আমির ও গৌরীকে। চীনের ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যালেও তারা একসঙ্গে অংশ নেন। এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানকিরণ রাওগৌরীবিয়েরিনা দত্তলগনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT