চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত যেন ‘আরেক’ আমির খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা মাঠে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে ৫ ম্যাচ টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখায় ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে টিম ইন্ডিয়া। এই জয়ের বিশেষ দিক হল, ভারতের তরুণ ক্রিকেটাররা ইংলিশদের বাজবলকে রীতিমতো মাটিতে মিশিয়ে দিয়েছে। তাদেরই একজন সরফরাজ খান। তৃতীয় টেস্টে অভিষিক্ত হওয়া এই ব্যাটার অধিনায়ক রোহিতকে বলিউড তারকা আমির খানের সাথে তুলনা করেছেন।

থ্রি লায়নদের বিপক্ষে সাহসী ক্রিকেট খেলে তিন ফিফটিসহ ২০০ রান করেন সরফরাজ।  ২৬ বর্ষী ব্যাটার রোহিতের অধিনায়কত্ব নিয়ে করেন রসিকতা।  তার কাপ্তানি নাকি বিখ্যাত মুভি লগানের অভিনেতা আমির খানের সাথে মিলে যায় বলে মন্তব্য করেন।

‘রোহিত ভাইয়ের সাথে খেলতে আমার অনেক মজা লেগেছে। অনেক লম্বা সময় ধরে আমি ক্রিকেট খেলছি, ৯-১০ বছর আইপিএলও খেলেছি। ঘরোয়া ক্রিকেটটাও খেলে যাচ্ছি।  ব্যাপারটা এমন ছিল যে উনাকে দেখলেই মনে হতো তিনি এতটাই ভালো  যে ভালো লাগা কাজ করতো।  সবাইকে একসাথে নিয়ে চলেন। আপনি সেই মুভিটা দেখেছিলেন লগান? আমির খান কিভাবে দল বানাতেন। তাকে দেখে আমার লগান মুভির কথা মনে পড়তো।’

‘তিনি আমাদের খুব একটা গালি দেয় না।  সব বুঝতে পারেন এবং প্রত্যেকের কথা বলার ধরণ আলাদা। আমার মনে হয়নি যে তিনি কখনো আমাদের বকাঝকা করেছেন।  দলের খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো।  কখনোই আমাদের ভাবেব্লন  না যে তিনি আমাদের চেয়ে সিনিয়র।’

ব্রিটিশ রেজিমেন্টের এক ক্যাপ্টেনের ঔদ্ধত্য কীভাবে ক্রিকেট মাঠে খর্ব হয়, সেই কাহিনী দারুণভাবে ফুটিয়ে তুলেছিল বলিউডের চলচ্চিত্র লগান। গ্রামের মানুষ বৃষ্টি না হওয়ায় অহংকারী সেনা ক্যাপ্টেনকে এক বছর খাজনা মাফের অনুরোধ জানায়। সেই ক্যাপ্টেন গ্রামবাসীকে ক্রিকেট খেলতে বলে। এও বলে, জিতলে খাজনা মাফ আর হারলে তিনগুণ খাজনা দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানভারতরোহিতলগানলিড স্পোর্টসসরফরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT