চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৬
বিনোদন
A A

বলিউডের দুই সুপারস্টার আমির খান ও সালমান খানের বন্ধুত্ব যেমন দীর্ঘদিনের, তেমনি একে অপরকে নিয়ে খুনসুটিও নতুন নয়। এবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করে তৃতীয়বারের মতো সংসার শুরু করেছেন আমির খান।

আর সেই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে সালমান খানের একটি পুরোনো মজার মন্তব্য।

কয়েক বছর আগে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হয়ে এসেছিলেন সালমান খান। অনুষ্ঠানে উপস্থাপক কপিল শর্মা আমিরের প্রেমজীবন প্রসঙ্গ টেনে মজা করে বলেন, “আমির স্যার তো সবাইকে তার প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। বয়সেও তিনি আপনার চেয়ে মাত্র ছয় মাস বড়। তিনি থামছেন না, আর আপনি বিয়েই করছেন না!”

জবাবে সালমান খান হাসতে হাসতেই বলেন, “আমির আলাদা ধরনের মানুষ। তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সবাই জানে, তিনি একজন পারফেকশনিস্ট। তাই যত দিন না তিনি বিয়েকে একেবারে পারফেক্ট করতে পারবেন, তত দিন বিয়ে করতেই থাকবেন।”

সালমানের এই মন্তব্য সে সময় দর্শকদের হাসির খোরাক জুগিয়েছিল। আর আমিরের তৃতীয় বিয়ের পর সেটিই আবার নতুন করে ভাইরাল হয়েছে।

রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। নিবন্ধিত এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের পাশাপাশি আমিরের তিন সন্তান জুনাইদ খান, ইরা খান ও আজাদ রাও খান।

Reneta

এছাড়া জামাতা নূপুর শিখরে, নির্মাতা আশুতোষ গোয়ারিকর, অভিনেত্রী এলি আভরাম, ক্রিকেটার ইরফান পাঠান, শিল্পপতি আম্বানি পরিবারের সদস্য এবং রাজনীতিক রাজ ঠাকরেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির খান। তিনি জানান, তাদের পরিচয় ২৫ বছরেরও বেশি সময়ের হলেও প্রেমের সম্পর্ক শুরু হয়েছে তুলনামূলক সম্প্রতি। সেই সম্পর্কই এবার বিয়েতে পূর্ণতা পেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আমির খানগৌরী স্প্র্যাটবলিউডসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো হার বাংলাদেশের

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT