চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫০ কোটি আয়ের রেকর্ড গড়ল পৃথ্বীরাজের সেই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
অভিনেতা চরিত্রে একজন পুরুষের দৃশ্য, গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহুল প্রত্যাশিত মালায়ালাম চলচ্চিত্র ‘আদুজিভিথাম’। যা ‘দ্য গট লাইফ’ নামেই বেশি পরিচিত। এবার বক্স অফিসে বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপির বেশি আয়ের রেকর্ড গড়ল মালায়ালায় এই চলচ্চিত্রটি।

যা সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী মালায়ালাম চলচ্চিত্রে পরিণত হয়েছে। যা নিয়েই এবার সোশ্যাল হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করলেন ছবিটি প্রধান অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে করা একটি পোস্টে অভিনেতা লিখেছেন, ‘দ্য গট লাইফ’ নতুন উচ্চতা জয় করছে! সারা বিশ্বে ঢেউ তুলেছে। আপনাদের এই অটল ভালবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা!

এদিকে বক্স অফিসে বিশ্বব্যাপী আয়ের দিক থেকে রেকর্ড গড়ার পাশাপাশি ছবিটিতে পৃথ্বীরাজের চিত্তাকর্ষক পারফরম্যান্স, অত্যাশ্চর্য সিনেমাটোগ্রাফি এবং শক্তিশালী গল্প বলার মাধ্যম বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করেছে। যার ঐতিহাসিক প্রভাব লক্ষ্য করা গেছে কেরালার বক্স অফিসে।

Banglabid

জানা গেছে, প্রায় ১৫ বছর সময় নিয়ে ‘দ্য গট লাইফ’ সিনেমাটি নির্মাণ শেষ হয়। ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। নব্বই দশকের গোড়ার দিকে বুকভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এক যুবকের জীবনকাহিনী উঠে এসেছে সিনেমায়।

যেখানে সৌদি আরবের মরুভূমিতে অমানবিক দাসত্বের জীবন কাটাতে দেখা গেছে পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত চরিত্র নজীবকে। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গে তার দিন কাটে অর্ধাহারে। এমনকি তাকে গোসলের পানি দেওয়া হয় না। এ জীবন থেকে রেহাই পেতে নানা চেষ্টা করতে থাকে নজীব।

পৃথ্বীরাজ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিমি জিন-লুইস, অমলা পল, রিক অ্যাবি। যার সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছেন ভিজ্যুয়াল রোমান্স। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সুনীল কেএস এবং সম্পাদনা করেছেন শ্রীকর প্রসাদ।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দ্য গট লাইফ’পৃথ্বীরাজ সুকুমারনবক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT